নতুন মন্ত্রীসভায় স্থান পেয়েছেন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড.সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তাঁকে তারেক রহমানের নেতৃত্বাধীন গঠিত নতুন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে তিনি নরসিংদী -৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে তিনবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন।
এর আগে আজ সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত এমপিরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৮৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছেন সদ্য স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়া সরদার বকুল।
নির্বাচনে সরদার সাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।
মন্ত্রী নির্বাচিত হওয়ায় এলাকার জনগণের মাঝে আনন্দের জোয়ার বইছে।