নীলফামারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নীলফামারী জেলা সংবাদদাতা

নীলফামারীতে রামগঞ্জ ট্র্যাজেডি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হেদায়েত আলী শাহ ফকির (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭

2026-02-17T15:41:30+00:00
2026-02-17T15:41:30+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
নীলফামারীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নীলফামারী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম 

নীলফামারীতে রামগঞ্জ ট্র্যাজেডি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হেদায়েত আলী শাহ ফকির (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।হেদায়েত আলী শাহ ফকির সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সহ সভাপতি। 

পুলিশ সূত্রে জানা যায়, হেদায়েত আলীর বিরুদ্ধে রামগঞ্জ ট্র্যাজেডি হত্যা, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, জেলা বিএনপির কার্যালয় ভাঙচুরসহ একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, আজকে( মঙ্গলবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান আরও বলেন, হেদায়েত আলী হত্যাসহ একাধিক মামলার আসামি। আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, হেদায়েত আলী শাহ ফকির গত ২০ জানুয়ারি মঙ্গলবার নীলফামারী ২ আসনের বিএনপির প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুল নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: