ব্রাহ্মণবাড়িয়া সড়কে সংঘর্ষ: মোটরসাইকেল আরোহী শ্রাবণ নিহত, আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শ্রাবণ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি)

2026-02-17T13:30:02+00:00
2026-02-17T13:30:02+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সড়কে সংঘর্ষ: মোটরসাইকেল আরোহী শ্রাবণ নিহত, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩০ পিএম 
 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. শ্রাবণ মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নূরপুর-গাজীর বাজার সড়কের প্রেসিডেন্ট রোডের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ মিয়া আখাউড়া পৌরসভার মসজিদ পাড়া এলাকার মো. রাজু মিয়ার পুত্র।

দুর্ঘটনায় নারীসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন— মোগড়া এলাকার মোটরসাইকেল আরোহী মো. আক্তার হোসেন, আনন্দপুর গ্রামের অটোরিকশা চালক ফারুক মিয়া এবং একই গ্রামের যাত্রী আমেনা বেগম ও মুসা মিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে দ্রুতগামী মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে সরাসরি সংঘর্ষ হলে দুই যানের আরোহীরাই ছিটকে পড়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবণ মিয়ার মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: