গাজীপুরে টিসিবি'র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু

গাজীপুর জেলা সংবাদদাতা

রমযান উপলক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।সারা দেশের ন্যায় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গাজীপুরেও এ

2026-02-17T13:11:48+00:00
2026-02-17T13:11:48+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
গাজীপুরে টিসিবি'র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু
গাজীপুর জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১১ পিএম 
রমযান উপলক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে।

সারা দেশের ন্যায় জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গাজীপুরেও এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে ১০টায় ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে গাজীপুরের জেলা প্রশাসক (সার্বিক) মো: শাহরিয়ার নজির টিসিবি'র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন।

গাজীপুর টিসিবি ক্যাম্পের সহকারী পরিচালক  রাশেদুল ইসলাম জানান, সরকারি নির্দেশনায় নিম্নআয়ের মানুষের সহায়তায় এই বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

নির্ধারিত ডিলারের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারী থেকে ১২ মার্চ পর্যন্ত মোট ২০ দিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত) এই বিক্রয় কার্যক্রম চলবে।

গাজীপুর মহানগরীর ৫৭টি ওয়ার্ডে মোট ১৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৪শ জন সাধারণ ভোক্তা ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর ক্রয়ের সুযোগ পাবেন।

একজন ভোক্তা ট্রাক থেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল (প্রতি লিটার ১১৫ টাকা), ১ কেজি চিনি (প্রতি কেজি ৮০ টাকা), ২ কেজি মসুর ডাল (প্রতি কেজি ৭০ টাকা), ১ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ টাকা) এবং আধা কেজি খেজুর (প্রতি কেজি ১৬০ টাকা) কিনতে পারবেন। যে কোনো সাধারণ ভোক্তা নির্ধারিত ট্রাক সেল পয়েন্ট থেকে এই সুবিধা গ্রহণ করতে পারবেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: