সকালে না বলে দুপুরেই শপথ নিলেন জামায়াতের এমপিরা

ভোরের ডাক রিপোর্ট

জাতীয়

সকালে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় তারা গণপরিষদের শপথ না হলে সংসদ সদস্য হিসেবে শপথ নিবেন না তারা কিন্তু এর

2026-02-17T13:00:38+00:00
2026-02-17T13:02:09+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
সকালে না বলে দুপুরেই শপথ নিলেন জামায়াতের এমপিরা
ভোরের ডাক রিপোর্ট
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০০ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১:০২ পিএম
সকালে জামায়াতের পক্ষ থেকে জানানো হয় তারা গণপরিষদের শপথ না হলে সংসদ সদস্য হিসেবে শপথ  নিবেন না তারা কিন্তু এর কয়েকঘন্টা ব্যবধানে শপথ নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিতরা। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান হয়।

জামায়াতের সঙ্গে শপথ নেন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা। পৌঁছাতে দেরি হওয়ায় শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।

শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: