বগুড়ার দুই সন্ত্রাসী বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

বগুড়া জেলা সংবাদদাতা

পুরান বগুড়ার হাতকাটা সৌরভ ও সানাউলের দুই সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তল্লাশি চালিয়ে হকিস্টিক, দেশীয় অস্ত্রসহ মাদক

2026-02-16T20:05:20+00:00
2026-02-16T20:05:20+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
সেনাবাহিনীর অভিযান
বগুড়ার দুই সন্ত্রাসী বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
বগুড়া জেলা সংবাদদাতা
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৫ পিএম 

পুরান বগুড়ার হাতকাটা সৌরভ ও সানাউলের দুই সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তল্লাশি চালিয়ে হকিস্টিক, দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। 

গতকাল সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ এ তথ্য জানিয়েছেন। রোববার রাত ৩টা থেকে সোমবার দুপুর পর্যন্ত একটানা অভিযান চলে। পুরান বগুড়া থেকে গ্রেপ্তারকৃতরা- মেহেদী হাসান মীম (২৫), নয়ন মন্ডল (২৫) এবং রোকন ইসলাম জাফর (২৭)। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, হাতকাটা সৌরভ ও সানাউল গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে পুরান বগুড়া এলাকায় রাজত্ব করে বেড়াচ্ছিল। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কিত ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল অভিযান চালিয়েছে। গ্রেপ্তার তিনজনের দেওয়া তথ্যে তাদের বসতবাড়ি তল্লাশি করে ২৫ টি দেশীয় ধারালো অস্ত্র, হকিস্টিক, বিদেশি মদের বোতল ও মাদকসহ সেবনের সরঞ্জামাদি পাওয়া গেছে। 

সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, সন্ত্রাসী গোষ্ঠীর হাতকাটা সৌরভ সেনাবাহিনীর একটি অভিযানে গ্রেপ্তার হয়ে পাবনা কারাগারে আটক রয়েছে। তার গ্যাংয়ের সদস্যরা বগুড়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ছাড়াও বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। গ্রেপ্তার প্রত্যেকে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি। 



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: