পলাশবাড়ীতে ইউএনও’র গোপন ভিডিও ধারণ: প্রধান শিক্ষক আটক, থানায় জিডি

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মদ এর গোপন ভিডিও রেকর্ড মোবাইল ফোনে ধারণ করায় উম্মে মাহাবুবা সোমা নামে

2026-02-16T19:24:04+00:00
2026-02-16T19:24:04+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
পলাশবাড়ীতে ইউএনও’র গোপন ভিডিও ধারণ: প্রধান শিক্ষক আটক, থানায় জিডি
পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহম্মদ এর গোপন ভিডিও রেকর্ড মোবাইল ফোনে ধারণ করায় উম্মে মাহাবুবা সোমা নামে এক প্রধান শিক্ষকে আটক করা হয়।

পরে তার বিরুদ্ধে উপজেলা পরিষদের সিএ আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় জিডি করেছেন বলে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার হোসেন। 

১৬ ফ্রেব্রুয়ারী সোমবার বিকেলে গোপন ভিডিও রেকর্ডের সময় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষ থেকে তাকে আটক করা হয়।আটককৃত প্রধান শিক্ষক সাঁতার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান তার বিরুদ্ধে থানায় প্রাথমিক ডিডি করা সহ মোবাইল ফোন জব্দ করার জন্য পুলিশকে নির্দেশ প্রদান করা হয়েছে। পরে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: