শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট

2026-02-16T18:05:53+00:00
2026-02-16T18:05:53+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ৯ কোটি টাকার ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট জব্দ
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৫ পিএম 

চট্টগ্রামে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট কুমিরা বাজার সংলগ্ন এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। 

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজার সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র এবং বিদেশি সিগারেট পাচার হচ্ছে গোপনে এমন খবর পেয়ে রাত ৯ টার দিকে একটি বিশেষ অভিযান চালায় ভাটিয়ারী কোস্ট গার্ড স্টেশন।

অভিযানে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং এক হাজার দুইশ ৯৮ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যান চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ভ্যানটি ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টম্‌সের নিকট হস্তান্তর করা হয়।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: