১৮ মাস পর আ.লীগের কার্যালয় খুলে মিলাদ দিলেন নেতাকর্মীরা

পটুয়াখালী প্রতিনিধি

দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। এসময় নেতাকর্মীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এর একটা

2026-02-16T15:24:18+00:00
2026-02-16T15:24:18+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
১৮ মাস পর আ.লীগের কার্যালয় খুলে মিলাদ দিলেন নেতাকর্মীরা
পটুয়াখালী প্রতিনিধি
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৪ পিএম 
দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয় খোলা হয়েছে। এসময় নেতাকর্মীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিয়েছেন। এর একটা ভিডিও সামাজিক প্রচার মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরেছে।   

সোমবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের পটুয়াখালী জেলা, উপজেলার নেতাকর্মীরা কার্যালয় খোলার ভিডিও ফেইসবুকে সেয়ার দিয়েছেন। তারা অনেকেই লিখেছেন নতুন কার্যক্রমের ফিরে আসছি।  

এর আগে সকাল ৭টার দিকে দশমিনা উপজেলার সদর ইউনিয়নের নলখোলা বন্দরের তালাবদ্ধ দলীয় কার্যালয় খোলেন উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা।ওই ভিডিওতে দেখা যায় পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ের তালা ভেঙে উপজেলা যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা ৮ জন ভিতরে প্রবেশ করেছেন ৷ কিছুক্ষণ পরে ব্যানার হাতে কার্যালয়ের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনা ফিরে আসবে, জয়বাংলা জয়বঙ্গসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। ব্যানারে লেখা রয়েছে, দীর্ঘ ১৮ মাস পর দশমিনা উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয় শুভ উদ্বোধন। পরে ব্যানারটি কার্যালয়ের সামনে টানিয়ে দেয়া তারা।  

দলীয় কার্যালয় খোলার নেতৃত্ব দেন দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা সোহাগ প্যাদা। দশমিনা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হাওলাদার জানান, দীর্ঘ ১৮ মাস পরে আজকে সকালে দলীয় কার্যালয় খোলা হয়েছে। এসময় মিলাদ পরানো হয়। স্থানীয়রা জানান, একেবারে সকালে কার্যালয় খোলছে তারা। এসময় রাস্তায় মানুষজন ছিলোনা।

এবিষয়ে জানতে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসনাইন পারভেজের মুঠোফোনে কল দিয়ে পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা দশমিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে তালাবদ্ধ করে রাখে। তারপর এপর্যন্ত বন্ধ ছিলো


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: