সিরাজগঞ্জে ৯৬০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

​তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো. দুলাল হোসেন (৬৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার

2026-02-16T12:17:55+00:00
2026-02-16T12:17:55+00:00
  শনিবার, ২০ জুন ২০২৬,
৬ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২০ জুন ২০২৬
সিরাজগঞ্জে ৯৬০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১
​তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৭ পিএম 
সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মো. দুলাল হোসেন (৬৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টা ৫০ মিনিটে হাটিকুমরুল এলাকায় এ অভিযান চালানো হয়।​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকষ দল হাটিকুমরুল গোলচত্বর সংলগ্ন এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালায়। এসময় ওই বৃদ্ধের হেফাজত থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইনজেকশন ও মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।​গ্রেফতারকৃত দুলাল হোসেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে তিনি সুকৌশলে দেশের বিভিন্ন এলাকায় এই মাদক সরবরাহ করে আসছিলেন।

​র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: