নরসিংদীতে মিষ্টির দোকানের লাড্ডুতে মেয়াদোত্তীর্ণ রঙ মেশানোয় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকার নিখিল সুইটমিটের দোকান মালিককে বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর সহকারী(সিএম) পরিচালক কে এম হানিফ। আনসার ব্যাটালিয়নের একটি টিম। এসময় স্টেশনে এলাকার ফলের দোকান ও নরসিংদী সরকারি কলেজ এলাকা রোডের বিভিন্ন দোকানে বিভিন্ন বিষয় তদারকি করেন ভ্রাম্যমাণ আদালতে নিয়োজিত কর্মকর্তারা।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮