সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জ শহরে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায়

2026-02-15T16:35:24+00:00
2026-02-15T16:35:24+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় গৃহবধূ নিহত
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম 
সিরাজগঞ্জ শহরে বাসচাপায় আঁখি খাতুন (৩১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের বিয়ারাঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আঁখি খাতুন শহরের জুবলী রোডে অবস্থিত ফুড কেয়ার হোটেলের স্বত্বাধিকারী ফারুক হোসেনের স্ত্রী।সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, মেয়েকে মাদ্রাসায় রেখে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এস আই পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মালশাপাড়া-মুলিবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ দুর্ঘটনার সাথে জড়িত বাস ও চালক আশরাফুল ইসলাম আশাকে আটক করেছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: