ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে এমপির কাছে চাঁদা দাবি, সেনাবাহিনীর হাতে ধরা

চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)–এর কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী–এর কাছে চাঁদা দাবি করার অভিযোগে

2026-02-15T16:30:46+00:00
2026-02-15T16:30:46+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে এমপির কাছে চাঁদা দাবি, সেনাবাহিনীর হাতে ধরা
চট্টগ্রাম দক্ষিণ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম 
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)–এর কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী–এর কাছে চাঁদা দাবি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

আটক ব্যক্তির নাম মো. ফখরুদ্দিন (৩৫)। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইফানার নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফখরুদ্দিন নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দিলেও পরবর্তীতে কঠোর জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবি করেছিল।

তল্লাশির সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ভুয়া ছবি, একটি মোবাইল ফোন ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়। মানিব্যাগে একাধিক পরিচয়পত্র ও ছবি পাওয়া গেছে।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি সংসদ সদস্যের পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিল। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: