টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার–ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।রোববার দুপুরে উপজেলার জোকারচর

2026-02-15T15:10:40+00:00
2026-02-15T15:10:40+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার–ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম 
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন।

রোববার দুপুরে উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফ (৪৫) কালিহাতি উপজেলার গোয়াহালিয়া বাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন একই এলাকার আমজাদের ছেলে আমীর আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি প্রাইভেট কার ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শরিফ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত আমীর আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: