ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াত সমর্থকদের বাড়ি-ব্যাবসা ও অফিসে হামলা, আহত ২ নারী, গ্রেফতার ২

কাঠালিয়া উপজেলা প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের ৪টি বাড়ী, ২টি ব্যাবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি’র নেতাকর্মীরা।

2026-02-14T18:57:27+00:00
2026-02-14T19:25:51+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াত সমর্থকদের বাড়ি-ব্যাবসা ও অফিসে হামলা, আহত ২ নারী, গ্রেফতার ২
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৭ পিএম  আপডেট: ১৪.০২.২০২৬ ৭:২৫ পিএম
ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াতের কর্মী সমর্থকদের ৪টি বাড়ী, ২টি ব্যাবসা প্রতিষ্ঠান এবং ইউনিয়ন জামায়াতের অফিসে হামলা ও ভাঙচুর করেছে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় ২ নারী আহত হয়েছে। এ ঘটনায় দুই বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ ১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জামায়াত কর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালাম মেম্বারকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং ০৬)। 

উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালাম মেম্বারের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াতে ইসলামি সমর্থক সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদের বাড়িতে, তার ভাই মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীরা হারুন অর রশিদের কুড়ের কুট (গরুর গো খাবার) আগুন দিয়ে পুড়ে দেয়। হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম (৫৬) মেয়ে সাবিনা (৩০) আহত হয়। একই ইউনিয়নের মোস্তফা মাস্টার, ৪নং ওয়ার্ড বর্তমান ইউপি সদস্য মো. রিপনের বাড়িতে ভাঙচুর ও হামলা চালায়। পাটিখালঘাটা বাজারের ঔষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানে হামলা করে। পাটিখালঘাটা ইউনিয়ন জামায়াত অফিসে হামলা, ভাংচুর ও লুটপাট করে বিএনপির নেতাকর্মীরা। এ সব ঘটনায় পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ফুয়াদ জমাদ্দার (৪২) ও  ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। 

এ ব্যাপারে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, পাটিখালঘাটার ঘটনায় একটি মামলা হয়েছে, দুই জনকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: