নড়াইল-২ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চুকে বেসরকারিভাবে বিজয়ী

2026-02-14T16:10:36+00:00
2026-02-14T16:10:36+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নড়াইল-২ আসনে জামায়াত প্রার্থী বিজয়ী
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১০ পিএম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।  

নড়াইল-২ আসনে ঘোষিত ফলাফল অনুযায়ী ১৪৮ কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) বাংলাদেশ জামায়াতে ইসলামী  দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র কলস প্রতীকের মো. মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টায় আসন-২ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম।

এর আগে সকাল সাড়ে ৭ টায় শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এদিকে কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নড়াইল-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৯০ হাজার ৯৮৭। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৪৫ জন ও মহিলা ভোটার ১ লাখ ৯৬ হাজার ৭৩৮ জন এবং হিজড়া ভোটার ৪ জন। এ আসনে ১৪৮ কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) মোট প্রদত্ত ভোট ২ লাখ ৫২ হাজার ৭৮১, বৈধ্য ভোটের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২৫৭, বাতিলকৃত ভোটের সংখ্যা ৪ হাজার ৫২৪। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪.৬৫%।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: