লাখাইয়ে সরিষা জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ পিএম
লাখাইয়ে সরিষা জমি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মুড়িয়াউক গ্রামের পূর্ব দিকে ইসমাইল বন্দ নামে পরিচিত একটি সরিষা ক্ষেতে শিশুর মরদেহ পড়ে আছে। এলাকাবাসী সুত্রে জানা যায় গতকাল শুক্রবার সকালে মুড়িয়াউক গ্রামের মোঃ কেনু মিয়ার মেয়ে মানছুরা আক্তার (১০) ঘাস কাটতে বাড়ী থেকে হলে সন্ধা পর্যন্ত বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করে না পেয়ে মাইকে ঘোষণা করে জানান যে মোঃ কেনু মিয়ার মেয়ে মানছুরা পাওয়া যাচ্ছে না। আজ শনিবার সকালে জৈনক ব্যাক্তি আব্দুর রহমানের সরিষা জমিতে শিশুর মরদেহ দেখে খবর দেয়ার পর এলাকায় এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পরে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, সংবাদ পেয়ে আমি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল হক মুন্সি সহ ঘটনাস্থল পরিদর্শন করি এবং পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন খান মরদেহ শিশুর সুরতহাল তৈরী করে থানা নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদরে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এই মরদেহ শিশুকে দেখতে শতাধিক নারী পুরুষ উৎসুক জনতাকে ভীড় করেছে। এ ঘটনায় মরদেহ মানছুরার মা বাবা বার বার মোর্চা যাচ্ছেন। উপস্থিত ঘটনাস্থলে উপস্থিত লোকজন সুষ্ঠু তদন্তের মাধ্যমে মানছুরার হত্যার বিচারের দাবী জানান। এ ঘটনায় লাখাই উপজেলা জোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮