পরশ্রীকাতরতা পরিহার করে মানুষ ও দেশসেবায় কাজের আহ্বান: ডা. এ জেড এম জাহিদ হোসেন

দিনাজপুর প্রতিবেদক

দিনাজপুর-৬ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন পরশ্রীকাতরতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে মানুষ ও দেশের

2026-02-13T17:10:15+00:00
2026-02-13T17:10:15+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
পরশ্রীকাতরতা পরিহার করে মানুষ ও দেশসেবায় কাজের আহ্বান: ডা. এ জেড এম জাহিদ হোসেন
দিনাজপুর প্রতিবেদক
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম 
দিনাজপুর-৬ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন পরশ্রীকাতরতা পরিহার করে ঐক্যবদ্ধভাবে মানুষ ও দেশের সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে নির্বাচিত হওয়ার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করাতে তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের মতিহারা গ্রাম-এ সমবেত হন। এ সময় উপস্থিত সবার উদ্দেশে তিনি এই আহ্বান জানান।
বিজয়ের সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে ভিড় জমান। সেখানে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. জাহিদ হোসেন ও তাঁর সহধর্মিণী শরিফা করিম স্বর্ণা উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং মিষ্টিমুখ করান। কর্মী-সমর্থকদের পক্ষ থেকেও ডা. শরিফা করিম স্বর্ণা বিজয়ী সংসদ সদস্যকে মিষ্টিমুখ করান।

ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছি। এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর সঙ্গে কথা বলেছি এবং তাঁকে বিজয়ের সংবাদ জানিয়েছি। তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই বিজয় জনগণের বিজয়। আমরা পরশ্রীকাতরতা পরিহার করে একসঙ্গে কাজ করবো, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নের জন্য।

তিনি আরও বলেন, এই আসনের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করছি।
বিজয়ের পর মতিহারা গ্রামে অবস্থান নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেনসহ জেলা ও সংসদীয় আসনের সাতটি বিএনপি ইউনিট এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা বলেন, এই বিজয় তৃণমূলের ঐক্য ও দীর্ঘদিনের পরিশ্রমের ফল। তারা আশা প্রকাশ করেন, ডা. জাহিদ হোসেন জনগণের প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা রাখবেন।সমাপ্তি বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য পুনরায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: