ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট দ্রুত প্রকাশের আশ্বাস নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও প্রাথমিক গণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এখন গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে

2026-02-13T16:42:43+00:00
2026-02-13T16:42:43+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট দ্রুত প্রকাশের আশ্বাস নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম 
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও প্রাথমিক গণনা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এখন গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, পদ্ধতিগত কাজ শেষ করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে ইসি সচিব গেজেট প্রকাশের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, “আপনাদের মনে কৌতুহল থাকা স্বাভাবিক যে আমরা কত তাড়াতাড়ি গেজেটটি পাস করব। নিয়ম অনুযায়ী, রিটার্নিং অফিসারদের কাছ থেকে রেজাল্ট শিট আমাদের কাছে আসার পর আমাদের হাতে থাকা বার্তা শিটের সঙ্গে সেগুলো মিলিয়ে দেখা হবে। রিটার্নিং অফিসাররা সমস্ত তথ্যের হার্ডকপি আমাদের কাছে পাঠাবেন।”

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, “আমার বিশ্বাস, আজ শুক্রবার সন্ধ্যা নাগাদ মাঠ পর্যায় থেকে তথ্যের হার্ডকপিগুলো আসা শুরু হবে। আমরা যত দ্রুত সম্ভব প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে গেজেট প্রকাশের ব্যবস্থা গ্রহণ করব। যদি সব তথ্য কালকের (শনিবার) মধ্যে হাতে পাওয়া যায়, তবে কালকেই গেজেট প্রকাশ করা হবে। আমাদের পক্ষ থেকে দেরি করার কোনো যৌক্তিক কারণ নেই।” সচিব আরও স্পষ্ট করেন যে, গেজেটগুলো পৃথকভাবে নয় বরং একত্রে প্রকাশ করার জন্য কমিশন সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে নির্বাচিত সদস্যদের কে শপথ পড়াবেন, সে বিষয়ে মন্তব্য করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই বলে তিনি জানান।

নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। বাকি ২টি আসন (চট্টগ্রাম-২ ও ৪)-এর ফলাফল বিশেষ কারণে স্থগিত থাকবে বলে আগেই কমিশন থেকে জানানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে সচিব আখতার আহমেদ আরও জানান যে, সারাদেশে ২৯৯টি আসনে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। কমিশনের প্রাথমিক গণনা ও তথ্য বিশ্লেষণ অনুযায়ী, এবারের নির্বাচনে গড়ে ৫৯.৪৪ শতাংশ ভোট সংগৃহীত হয়েছে। এখন কেবল চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার অপেক্ষা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: