চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজান

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। পোস্টাল ব্যালেটসহ

2026-02-13T15:34:11+00:00
2026-02-13T15:34:11+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৪ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। পোস্টাল ব্যালেটসহ তিনি ভোট পেয়েছেন ১,৭১,২২৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম পেয়েছেন ১,৫৫,১১৯টি। বৃহস্পতিবার রাতে  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের ১৮৪ টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।

ভোটগ্রহণের দিন কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রদান করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে দেখা যায়। বেসরকারি ফলাফলে জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: