গণভোটে ‘না’ এগিয়ে চার আসনে: বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হওয়া গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে চারটি আসনে ‘না’ ভোট এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের

2026-02-13T12:00:50+00:00
2026-02-13T12:00:50+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
গণভোটে ‘না’ এগিয়ে চার আসনে: বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম-১৩
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০০ পিএম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হওয়া গণভোটে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে চারটি আসনে ‘না’ ভোট এগিয়ে রয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক ফলাফল শিট বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ান্ত ফলাফলে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।

যেসব আসনে ‘না’ ভোট এগিয়ে রয়েছে সেগুলো হলো—

বান্দরবান

রাঙামাটি

খাগড়াছড়ি

চট্টগ্রাম-১৩

বান্দরবান

এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১,৪১৭টি এবং ‘না’ ভোট পড়েছে ৯০,১৫৬টি। মোট ভোটার সংখ্যা ৩,১৫,৪২২ জন।

চট্টগ্রাম-১৩

এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৮০,৫৮০টি। বিপরীতে ‘না’ ভোট পেয়েছে ১,২৪,৬২৯টি। মোট ভোটার ৩,৯৫,২৪৬ জন।

রাঙামাটি

এ জেলায় ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা ৭১,৬৯৯টি। অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ১,৭৯,৮০৫টি। মোট ভোটার ৫,০৯,২৬৭ জন।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১,৪৪,৩৫৫টি এবং ‘না’ ভোট ১,৫৫,৯৪২টি। মোট ভোটার ৫,৫৪,১১৩ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এখনো কিছু কেন্দ্রের ফলাফল প্রক্রিয়াধীন রয়েছে। পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: