অসুস্থতা হার মানল নাগরিক দায়বদ্ধতার কাছে; স্ত্রীকে কোলে নিয়ে ভোটকেন্দ্রে সাত্তার শেখ

শৈলকূপা (ঝিনাইদহ)

ঝিনাইদহের শৈলকুপায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা।

2026-02-12T16:32:18+00:00
2026-02-12T16:32:18+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
অসুস্থতা হার মানল নাগরিক দায়বদ্ধতার কাছে; স্ত্রীকে কোলে নিয়ে ভোটকেন্দ্রে সাত্তার শেখ
শৈলকূপা (ঝিনাইদহ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩২ পিএম 
 ঝিনাইদহের শৈলকুপায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে ছিল প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা। তবে এর মধ্যেই শৈলকূপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে দেখা গেল এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী দৃশ্য।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে দেখা যায়, শৈলকূপা বাজারপাড়ার বাসিন্দা সাত্তার শেখ তার অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশ করছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও স্ত্রীর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্বামীর এই আন্তরিক প্রচেষ্টা উপস্থিত ভোটার ও নির্বাচন সংশ্লিষ্ট সবার নজর কেড়েছে।

স্ত্রীকে কোলে নিয়ে ভোট দিতে আসার বিষয়ে সাত্তার শেখ জানান, ভোট দেওয়া তাঁর নিজের এবং তাঁর স্ত্রীর নাগরিক অধিকার। তিনি বলেন, "ভোট আমার অধিকার, আমার স্ত্রীরও অধিকার। অসুস্থ হলেও সে ভোট দিতে চেয়েছে, তাই তাকে নিয়ে এসেছি"।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নারী ও পুরুষ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোট প্রদান করছেন। উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক অংশগ্রহণে পুরো শৈলকূপা উপজেলায় এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: