রাত পোহালেই ভোট; মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় ৬ স্তরের বলয়, কেন্দ্রে কেন্দ্রে আনসারের দৌড়ঝাঁপ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত বাগেরহাটের মোরেলগঞ্জ–শরণখোলা (বাগেরহাট-৪) আসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,

2026-02-11T18:56:59+00:00
2026-02-11T18:56:59+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
রাত পোহালেই ভোট; মোরেলগঞ্জে ৬০ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ, নিরাপত্তায় ৬ স্তরের বলয়, কেন্দ্রে কেন্দ্রে আনসারের দৌড়ঝাঁপ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৬ পিএম 
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রস্তুতিতে এখন ব্যস্ত বাগেরহাটের মোরেলগঞ্জ–শরণখোলা (বাগেরহাট-৪) আসন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোরেলগঞ্জ উপজেলার ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৬০টিকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে আনসার সদস্যদের উপস্থিতি ও নিরাপত্তা তৎপরতায় সরগরম হয়ে ওঠে পুরো এলাকা।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। মাঠে থাকছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, ব্যাটালিয়ন পুলিশ, জেলা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে ৬ স্তরের কঠোর নিরাপত্তা বলয়। তিনটি জোনে দায়িত্ব পালন করছেন চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পাশাপাশি পুলিশের মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও গ্রাম পুলিশও মোতায়েন রয়েছে।

প্রশাসন সূত্র জানায়, সাধারণ কেন্দ্রে দুজন এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে ভোট বাক্স, ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া শুরু হয়েছে।

বাগেরহাট-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৬৭৮ জন। এর মধ্যে মোরেলগঞ্জে ২ লাখ ৭৩ হাজার ৪৫০ এবং শরণখোলায় ১ লাখ ৭ হাজার ২২৮ জন। নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮৬৩, পুরুষ ১ লাখ ৯১ হাজার ২১২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন। এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোরেলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহানা আক্তার জানান, ১১৭টি কেন্দ্রে মোট ১ হাজার ৫২১ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতিটি কেন্দ্রে ১৩ সদস্যের একটি দল মোতায়েন রয়েছে। নিরাপত্তা জোরদারে ৩১৮টি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত অস্ত্রধারী আনসার সদস্য রাখা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক মাঠে থেকে পরিস্থিতি তদারকি করবেন।

ভোটকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি সতর্ক নিরাপত্তা ব্যবস্থাও দৃশ্যমান। প্রশাসনের প্রত্যাশা, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: