লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে পানি নিষ্কাশনের নালা বন্ধ করে জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা

2026-02-11T18:36:06+00:00
2026-02-11T18:36:06+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৬ পিএম 

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে পানি নিষ্কাশনের নালা বন্ধ করে জমি ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটিহারা পূর্ব পাড়া গ্রামের সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাটিহারা গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে আব্দুল কাদির (৫৫) তার জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। জমিটির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের পানি নিষ্কাশনের একটি নালা প্রবাহিত হতো। মাটি ভরাটের ফলে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেলে গ্রামবাসী বিকল্প নালার ব্যবস্থা রাখার অনুরোধ জানান। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় বিরোধের সৃষ্টি হয়। বুধবার সকালে নির্মাণকাজ শুরু হলে মহিবুর আলমের (৫০) নেতৃত্বে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাখাই আর্মি ক্যাম্প থেকে সেনাসদস্যরাও যোগ দেন। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে। লাখাই থানা পুলিশ জানিয়েছে, সংঘর্ষে আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: