নওগাঁর বদলগাছীতে ককটেল ও পেট্রোলবোমা পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। বুধবার সকালে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে জনৈক মো. সম্পদ সরদারের মুদির দোকানের পাশ থেকে এ গুলো উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের ডিএডি আশরাফুল আলম।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি প্লাস্টিকের বস্তার ভিতর কাগজের কার্টুনে অবস্থিত ৬ টি ককটেল, ৪ টি পেট্রোলবোমা ও বোমা তৈরির ৪শ গ্রাম কেমিক্যাল পদার্থ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা করা হয়।
র্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তি জনৈক সম্পদ সরদারের মুদি দোকানের পূর্ব পাশের গলিতে পরিত্যক্ত অবস্থায় সন্দেহজনক কিছু মালামাল রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করে ওই মুদি দোকানের পূর্ব পাশের গলির পাশে সরিষা ক্ষেতে ফাঁকা মাঠে সেগুলো ধ্বংস করা হয়েছে।