সাঁথিয়ায় জামায়াত, বিএনপি'র পালটাপালটি অভিযোগ

সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি

বিএনপির লোকজন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। তারা দাঁড়িপাল্লার সমর্থকদের সাথে মারপিট করে নিজেরাই আবার থানায় আগে গিয়ে

2026-02-11T16:43:38+00:00
2026-02-11T16:43:38+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সাঁথিয়ায় জামায়াত, বিএনপি'র পালটাপালটি অভিযোগ
সাঁথিয়া (পাবনা)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম 

বিএনপির লোকজন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছেন। তারা দাঁড়িপাল্লার সমর্থকদের সাথে মারপিট করে নিজেরাই আবার থানায় আগে গিয়ে অভিযোগ করেছেন। 
৬৮ পাবনা-১ সাঁথিয়া আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপর্যুক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি সংবাদ সম্মেলনে বলেন, বিএনপির সন্ত্রাসীরা নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে পায়ের উপর পা দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করছে। তিনি বলেন, ধানের শীষের প্রার্থী শামসুর রহমানের স্যালক বিভিন্ন সময় দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি ও মারপিট করে আসছে। মঙ্গলবার দিবাগত রাতে শামসুর রহমানের স্যালক শামীম আমার সমর্থকদের মারপিট করেছে। মারপিটের ঘটনায় ৪/৫ জন আহত হয়েছে। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ করে বলেন, গতকাল রাতে ধোপদহ ইউনিয়নের পাছধপাদহ গ্রামে বিএনপি প্রার্থী শামসুরের শ্যালক শামীম এর নেতৃত্বে শাহাদাত, মুন্নাফ, রাসেলসহ কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী সন্ত্রাসী কায়দায় জামায়াতের নেতাকর্মীদের হামলা চালায় এবং এ ঘটনায় আহত ৩/৪ জন আহত হয়েছে। আহত নেতাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের কে মারতে দেখে সম্মিলিত ভাবে তাদের বাঁচাতে এগিয়ে আসে।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নিজেরাই ঘরের জানালা জানালা ভেঙে জামাতের উপর চাপানোর জন্য থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি আরো বলেন,  কোথায় কে ভোট দিবেন সেটা বড় কথা নয়। সবাইকে ভোট কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে আসতে হবে। তিনি ভোটের পরিবেশ সুষ্ঠ রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষ করে করমজা ইউনিয়নের ৮টা কেন্দ্রেই প্রশাসনের বিশেষ নজরদারি রাখার দাবি জানিয়েছেন। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: