ভাঙ্গায় বাস উল্টে নিহত-২, আহত-২০

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গায় বাস উল্টে ঘটনাস্থলে ২ জন যাত্রী নিহত হয়েছেন ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর

2026-02-11T14:31:07+00:00
2026-02-11T15:44:42+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ভাঙ্গায় বাস উল্টে নিহত-২, আহত-২০
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩১ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৩:৪৪ পিএম
ভাঙ্গায় বাস উল্টে ঘটনাস্থলে ২ জন যাত্রী নিহত হয়েছেন ও অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায়  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সোয়াদি সিসিবিএল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন । তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেসের একটি বাস(ঢাকা মেট্রো-ব-১১-৫৫৫৯)  সিসিভিএল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা থেকে ঢাকা গামী পোল্ট্রি মুরগি বোঝাই একটি ট্রাককে সাইড দেওয়ার সময় বাসটি উল্টে গিয়ে এমন দুর্ঘটনাটি ঘটেছে।

 এসময় দুজন যাত্রী ঘটনাস্থলে নিহত হন এবং অন্ততপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে স্থানীয়রা জানান।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: