যমুনা সেতু দিয়ে ৩৭ হাজার যানবাহন পারাপার, টোল আদায় পৌনে ৩ কোটি টাকা

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আর এ ভোটকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের

2026-02-11T13:33:12+00:00
2026-02-11T13:33:12+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
যমুনা সেতু দিয়ে ৩৭ হাজার যানবাহন পারাপার, টোল আদায় পৌনে ৩ কোটি টাকা
ভোট উৎসব
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৩ পিএম 
রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আর এ ভোটকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ। গেলো ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা। দুই ঈদ উৎসব বাদে স্মরণকালের রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসে দায়িত্বরত টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা। 

এরমধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তে ঢাকাগামী লেন দিয়ে ১২ হাজার ৯৩৪টি যানবাহন পারাপার হয় এবং টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ  ৩৩ হাজার ৭৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে গ্রামের বাড়ি ছুটছেন কর্মজীবী মানুষ। ফলে যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের তুলনায় যান চলাচল বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মহাসড়কে নিরাপত্তায় ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: