নির্বাচন ঘিরে তিনদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দিনাজপুর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ টানা তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই

2026-02-10T17:12:00+00:00
2026-02-10T17:12:00+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
নির্বাচন ঘিরে তিনদিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি
দিনাজপুর প্রতিবেদক
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সাপ্তাহিক ছুটিসহ টানা তিনদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে এই সময়ে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হিলি কাস্টম্‌সের সুপার এম আর জামান বাঁধান। তিনি জানান, জাতীয় নির্বাচন উপলক্ষ্যে আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মিলিয়ে মোট তিনদিন ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ সময় বন্দরের ভেতরে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হবে না।

তিনি আরও জানান, তিনদিনের বন্ধ শেষে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ সব কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় চালু হবে। এ বিষয়ে হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি ভারত হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: