ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

দিনাজপুর প্রতিবেদক

দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২

2026-02-10T14:55:19+00:00
2026-02-10T14:55:19+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
ঠাকুরগাঁও ও দিনাজপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৫ পিএম 

দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর তিনটি পৃথক বিশেষ অভিযানে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩৪৯/৬-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালিহারা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর জেলার বিরল উপজেলার ডুংডুংগী বিওপির একটি টহল দল পৃথক অভিযানে সীমান্ত পিলার ৩২৪/৮-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ গোবিন্দপুর এলাকা থেকে মালিকবিহীন ৯৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়া একই দিন রাত পৌনে ১২টায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বাশালগাঁও বিওপির টহল দল সীমান্ত পিলার ৩৫২/১-এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ তোররা নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ৭০০ টাকা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: