ফেনীতে সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী

ফেনী জেলা সংবাদদাতা

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর বক্তব্য সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি বলে অভিযোগ করেছেন একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী

2026-02-09T17:22:17+00:00
2026-02-09T17:22:17+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
ফেনীতে সংবাদ সম্মেলনে জামায়াত প্রার্থী
বিএনপি প্রার্থীর বক্তব্য সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি
ফেনী জেলা সংবাদদাতা
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম 

ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর বক্তব্য সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি বলে অভিযোগ করেছেন একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক। তিনি বলেন, “গত ক’দিন আগে সোনাগাজীর একটা মিটিংয়ে আমার প্রতিপক্ষের প্রার্থী বক্তব্য দিয়েছেন যে তিনি বেঁচে থাকতে জামায়াতে ইসলামীকে কখনো ক্ষমতায় আসতে দিবেন না এবং কাউকে ওয়ার্ড মেম্বারও হতে দিবেন না। উনার এই বক্তব্য সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি। আমরা জানি না উনার কি ক্ষমতা আছে বা উনার কাছে কি ম্যাকানিজম আছে। এভাবে ক্ষমতার প্রয়োগ করে বা আদৌ তার কাছে ক্ষমতা আছে কি না, যে তিনি বেঁচে থাকতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আসতে দিবেন না। প্রশাসন আশাকরি বিষয়টা দেখবেন এবং আমি বলছি যে এটা সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি।”

সোমবার দুপুরে ফেনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে দলটির জেলা আমির মুফতি আবদুল হান্নান, সেক্রেটারী মুহাম্মদ আবদুর রহীম, আসন পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক মানিক, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী ইমাম হোসেন আরমান, চাকসু দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. মানিক আরো বলেছেন, “নির্বাচনী প্রচারণায় বেশকিছু জায়গায় আমাদের ভাইয়েরা বাধার সম্মুখীন হচ্ছেন। কোন কোন কর্মী হুমকির সম্মুখীন হচ্ছেন। কোন কোন জায়গায় আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। সোনাগাজী পৌরসভার ৮নং ওয়ার্ডে নারীদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের সাথে অশালীন ব্যবহার করা হয়েছে। দাগনভূঞার পূর্বচন্দ্রপুর ইউনিয়নে এক নারী কর্মীর গায়ে হাত তোলা হয়েছে।”

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানিয়ে তিনি বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনকে কাজ করতে হবে। এখানে যেসকল অবৈধ অস্ত্র ইতিপূর্বে প্রবেশ করেছে এবং ব্যবহার হয়েছে, থানা থেকে লুট হয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। তালিকাভুক্ত যেসকল আসামি আছে, যারা সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের জন্য হুমকি তাদের গ্রেফতার করতে হবে।”


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: