রামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জনের জামায়াতে যোগদান

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ সোমবার সকাল ১০টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে

2026-02-09T16:41:51+00:00
2026-02-09T16:41:51+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
রামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জনের জামায়াতে যোগদান
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪১ পিএম 

রামগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আজ সোমবার সকাল ১০টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, এনসিপির যুগ্ম আহবায়ক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাহবুব আলম মাহির। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইমরান হোসাইন, কর্মপরিষদ সদস্য দেওয়ান মো. ইউছুফ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ, রামগঞ্জ পৌর আহ্বায়ক মামুন, পৌর সেক্রেটারি জহিরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আরমান হোসাইন, জামায়াত নেতা আমিনুল ইসলাম মুকুল, আমার বাংলাদেশ পার্টির নেতা কেফায়েত, শিবির নেতা রাকিবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা আরও শক্তিশালী করতে নতুন যোগদানকারীরা গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নবাগত ৩৪৮ জন নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জামায়াতে যোগদানকারী নেতারা হলেন, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও ব্যাংকার মুনছুর আহমেদ, সাবেক বিএনপি সাংসদ সদস্য নাজিম উদ্দিনের ছোট ভাই রিয়াজ উদ্দিন আহমেদ, লামচর ইউনিয়ন থেকে বিএনপির নুরুল হুদা, চন্ডিপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগ নেতা ইব্রাহিম মেম্বার, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, চরমোনাই থেকে মোস্তফা, বিএনপি থেকে জাহাঙ্গীর আলমসহ প্রায় ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে যোগদান করেছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: