মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লায়

রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনের শহরে, হাটে, ঘাটে, মাঠে এখন ভোটের আলোচনাই সরগরম। দীর্ঘদিন পর বইছে নির্বাচনী উৎসবের আমেজ। এ আসনে

2026-02-09T13:42:18+00:00
2026-02-09T13:42:18+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষ ও দাঁড়িপাল্লায়
মৌলভীবাজার-৩, প্রার্থী ৪ জন
রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম 
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনের শহরে, হাটে, ঘাটে, মাঠে এখন ভোটের আলোচনাই সরগরম। দীর্ঘদিন পর বইছে নির্বাচনী উৎসবের আমেজ। এ আসনে বিএনপি দল ও জোটগতভাবে ধানের শীষের একক প্রার্থী দিলেও ভিন্নতা রয়েছে জামায়াত ভোটের ক্ষেত্রে।

প্রবাসী ও পর্যটন অধ্যুষিত চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার এই সংসদীয় আসনে বিজয়ের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষায় পুনরুদ্ধারে ভোটের মাঠের লড়াইয়ে মরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আর প্রথমবারের মতো বিজয়ী হয়ে এ আসন নিজেদের দখলে নিতে প্রাণপণ চেষ্টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে বিএনপি ও জোটগত ধানের শীষের একক প্রার্থী সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের পুত্র সাবেক এমপি এম নাসের রহমান। আর ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে মাওলানা আহমদ বিলাল। তাকে সমর্থন জানিয়ে জোটের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করেন বাংলাদেশ খেলাফত মজলিসের (রিকশা) প্রার্থী লুৎফুর রহমান কামালী। কিন্তু জনতার প্রার্থী হয়ে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে মোট ভোটার প্রায় ৫ লক্ষ। এ আসনে আওয়ামী লীগ ৭ বার, বিএনপি ৪ বার, জাতীয় পার্টি ১ বার জয়লাভ করে। এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এম নাসের রহমান (বিএনপি), আব্দুল মান্নান (জামায়াত), ১১ দলীয় জোট প্রার্থী আহমদ বিলাল (খেলাফত মজলিস), জহর লাল দত্ত (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি)। এ আসনের ভোটাররা মনে করছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ধানের শীষের এম নাসের রহমান ও দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল মান্নানের মধ্যে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: