দিনাজপুরে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিজিবি মোতায়েন

দিনাজপুর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যেন নিরাপদ, শান্ত

2026-02-09T13:29:50+00:00
2026-02-09T13:29:50+00:00
  বুধবার, ১৫ জুলাই ২০২৬,
৩১ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৫ জুলাই ২০২৬
দিনাজপুরে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিজিবি মোতায়েন
দিনাজপুর প্রতিবেদক
সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৯ পিএম 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভোটাররা যেন নিরাপদ, শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে বিজিবি সদস্যরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) জানায়, নির্বাচনকালীন সময়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। তারা আইন-শৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছে।

এরই ধারাবাহিকতায় গতকাল রোববার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়ন ও কাহারোল উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা করা হয়। এছাড়া বিরল উপজেলায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ জনকে মোট ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।

বিজিবি জানিয়েছে, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত এবং দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: