পথভ্রষ্ট হচ্ছে কলেজ শিক্ষার্থী ও যুবসমাজ!

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সর্বত্র এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে। এ-উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনি সুরক্ষায় ব্যস্ত।এরই ফাঁকে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে

2026-02-08T17:38:19+00:00
2026-02-08T17:38:19+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
পথভ্রষ্ট হচ্ছে কলেজ শিক্ষার্থী ও যুবসমাজ!
বানিয়াচংয়ে বেপরোয়া মাদক ব্যবসায়ীরা!
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম 



হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সর্বত্র এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে। এ-উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনি সুরক্ষায় ব্যস্ত।
এরই ফাঁকে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা। উপজেলা সদরের বিভিন্ন অলিগলিতে মিলছে মরণনেশা ইয়াবা ট্যাবলেট। এতে মাদকাসক্ত হয়ে পথভ্রষ্ট হচ্ছে কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ উঠতি বয়সি যুবকেরা। সম্প্রতি এক অনুসন্ধানে এমনই কিছু তথ্য উঠে এসেছে। 
অনুসন্ধানে জানা যায়, উপজেলা সদরের ১নম্বর ইউনিয়নের কামালখানী গড়পাড় এলাকার মাদক রানি খ্যাত রাজিয়া এবং তার স্বামী কলিমকে কয়েক মাস পূর্বে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু জামিনে মুক্তি পেয়ে আবারও এলাকায় যুবসমাজের কাছে ইয়াবা ট্যাবলেট পৌঁছে দিচ্ছে তারা। তবে এবার রাজিয়ার ইয়াবা চালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছে তারই আপন বোন রেজিয়া এবং বোন জামাতা ফুল মিয়া।
মাদক রানি রাজিয়ার সিন্ডিকেটে প্রতিদিনই হাজার হাজার পিছ, ইয়াবা, ট্যাবলেট ওই এলাকার কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও উঠতি বয়সি যুবকদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও অদৃশ্য ইয়াবার ডিলার । বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লোক নিয়োগ দিয়ে ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে। যেমন : নন্দীপাড়ায় আলফাজ মিয়া এবং রাশেদ মিয়ার মাদক সিন্ডিকেটে ইয়াবার ব্যাবসা পরিচালিত হচ্ছে। ইনাতখানী গ্রামে জিয়াউর মিয়া, ভাদাউরি গ্রামে মনির মিয়া, মোফাজ্জল মিয়া, চতুরঙ্গ রায়ের পাড়ায় জেবু চৌধুরি, দত্ত পাড়ায় সাইদুল হক, মোহন মিয়া, বন্দের বাড়িতে আবজল মিয়া, থাম্বুলী টোলায় মনির মিয়া, দেশমূখ্য পাড়ায় লুকু মিয়া এবং সাউথ পাড়ায় টিপু সুলতান নামে ব্যক্তিরা এলাকার যুবসমাজের মাঝে ইয়াবা সাপ্লাই করে আসছে।
স্থানীয়রা বলেন, উল্লিখিত ব্যক্তিগণের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে এবং একাধিকবার মাদকসহ ধরা খেয়ে জেলে গিয়েছে। অথচ আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে মুক্তি নিয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তারা। সম্প্রতি বানিয়াচংয়ে নির্বাচনের আমেজ বইছে। এ কারণে আইনশৃঙ্খলা বাহিনীও নির্বাচনি সুরক্ষায় ব্যস্ত সময় পার করছেন। এরই ফাঁকে জেলখাটা মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসায় আবারও সক্রিয় হয়ে উঠেছে। এতে কলেজ শিক্ষার্থীরাসহ যুব সমাজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।
স্থানীয়দের দাবি, মাদকব্যবসায়ী নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী যেন নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রাখেন। পাশাপাশি এলাকার সব সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: