দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. জাহিদ হোসেনের নির্বাচনি গণসংযোগ

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ

2026-02-08T16:59:48+00:00
2026-02-08T16:59:48+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী ডা. জাহিদ হোসেনের নির্বাচনি গণসংযোগ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম 

দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম  জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের জিয়াকাঠাল গ্রামে নির্বাচনি গণসংযোগ করেছেন।

রবিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার জগন্নাথপুর (জিয়াকাঠাল) গ্রামে দিনাজপুর-৬ আসনের প্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণসংযোগ করেন।

গণসংযোগকালে তিনি গ্রামবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন। এ সময় ডা. জাহিদ হোসেন বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। দেশ ও মানুষের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকায় লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।

এ-সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহসভাপতি ইউনুস আলি, আজাদ রহমান, যুগ্ম-সম্পাদক শাজাহান চৌধুরি, মহর্‌রম আলি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, সদস্য সচিব আনোয়ার হোসেন, গোলাপগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাজেদুর রহমান সাগরসহ অনেকেই উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: