যার মনোনয়ন নেই, কিন্তু পোস্টার আছে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নির্বাচন এলেই একটি নাম নিয়মিত ভেসে ওঠে, তিনি দুদু জোদ্দার। প্রার্থী তালিকায় না থাকলেও পোস্টার, মাইকিং আর আত্মবিশ্বাসে কোনো ঘাটতি

2026-02-08T13:35:02+00:00
2026-02-08T13:35:02+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
যার মনোনয়ন নেই, কিন্তু পোস্টার আছে
ভোট এলেই ‘প্রার্থী’হন দুদু জোদ্দার
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৫ পিএম 
নির্বাচন এলেই একটি নাম নিয়মিত ভেসে ওঠে, তিনি দুদু জোদ্দার। প্রার্থী তালিকায় না থাকলেও পোস্টার, মাইকিং আর আত্মবিশ্বাসে কোনো ঘাটতি নেই তাঁর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ব্যতিক্রম হয়নি।

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে নিজেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং ও প্রচারণা চালাচ্ছেন দুদু জোদ্দার। এতে ভোটারদের মধ্যে প্রশ্নের জন্ম নিয়েছে প্রার্থী হতে আগে কি মনোনয়ন লাগে, নাকি শুধু পোস্টারই যথেষ্ট?

সরেজমিন দেখা গেছে, কুড়িগ্রাম-৪ আসনের চিলমারীর মাটিকাটি মোড়, চিলমারী ইউনিয়ন ভূমি অফিস ও জোড়গাছ ঘাটে দেয়ালে পোস্টার ঝুলছে। পোস্টারে তাঁর ছবি আর লেখা রয়েছে, যে তিনি স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে কুলা মার্কায় ভোট পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার সুযোগ পাবেন। 

নির্বাচন অফিস সূত্র জানায়, এই আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাঁদের বৈধ ঘোষণা করেন। আদালতের আদেশে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হলেও তালিকায় দুদু জোদ্দারের নাম নেই। তবু নির্বাচনী মাঠে তাঁর পোস্টার চোখে পড়ে। 

দুদু জোদ্দার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল নতুন আশ্রয়ন কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে। নির্বাচন এলেই তিনি যেন ‘সর্বজনীন প্রার্থী’। এর আগেও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ‘হেলিকপ্টার’ প্রতীকে এমপি প্রার্থী দাবি করে পোস্টার ও মাইকিং চালিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন। সবশেষ ইউপি নির্বাচন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই কাণ্ড ঘটিয়েছেন।

আলম মিয়া নামে এক ভোটার বলেন,‘দুদু ভাইকে আমরা তা প্রতি নির্বাচনে দেখি। ভোটের আগেই দেয়ালে দেয়ালে পোস্টার টাঙান, মাইকিং করেন। পরে শুনি, উনি এখনও প্রার্থীই নন।’

আব্দুল বাতেন নামে আরেক ভোটার বলেন,‘ভোট পাগল দুদু জোদ্দারের মাথায় নিশ্চয় কিছু সমস্যা আছে। বারবার নিজে প্রার্থী না হয়ে মাঠে ঘুরে, পোস্টার আর মাইকিং দিয়ে ভোটারদের বিভ্রান্ত করেন।’

পোস্টার সাটানোর বিষয়ে জানতে চাইলে দুদু জোদ্দার বলেন,‘আমি মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছি। আমি বৈধ প্রার্থী।’ তবে কোন প্রতীক বরাদ্দ পেয়েছেন বা কোন তালিকায় তাঁর নাম রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন,‘বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: