কোনো ধর্ম মানুষকে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, চাঁদাবাজী, টেন্ডারবাজী সমর্থন করে না

ফেনী জেলা সংবাদদাতা

এবি পার্টির চেয়ারম্যান ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেন, কোন ধর্ম মানুষকে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, চাঁদাবাজী,

2026-02-07T13:28:35+00:00
2026-02-07T13:28:35+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
কোনো ধর্ম মানুষকে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, চাঁদাবাজী, টেন্ডারবাজী সমর্থন করে না
ফেনীতে সম্প্রীতির সভায় মঞ্জু
ফেনী জেলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৮ পিএম 
এবি পার্টির চেয়ারম্যান ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেন, কোন ধর্ম মানুষকে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, চাঁদাবাজী, টেন্ডারবাজী সমর্থন করে না। আমরা চাই সকল ধর্ম বর্নের মানুষ একসাথে মিলেমিশে এ দেশে বসবাস করবো।

'পরিবর্তনের পথে সাম্প্রদায়িক সম্প্রীতির ও নতুন বাংলাদেশ বির্নিমান' এ স্লোগানকে ধারন করে ৭ ফেব্রুয়ারী শনিবার সকালে ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় ফেনীতে ধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে সম্প্রীতির সভায় ফেনী-২ আসনের ১১ দলীয় ঐক্যের  প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, রাজনীতিক জায়গায় আমরা পরিবর্তন চাই আমরা তো অতীতের চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুলুমবাজি চাই না। এই কথাগুলো আমরা যেখানেই বলছি সেখানেই জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। সুযোগ পেলেই আমরা পরিবর্তনের জন্য ও জনগণের জন্য কাজ করবো।

এসময় বক্তব্য রাখেন এবি পার্টির ভাইস প্রেসিডেন্ট গোলাম ফারুক, জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা কমিটির সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জয় কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দাস, ফেনী জেলা ইমাম সমিতির সভাপতি শাহ মোহাম্মদ এয়াসিন, বাংলাদেশ জামায়তে ইসলামী হিন্দু শাখার সম্পাদক বিকাশ সরকার,ফেনী ফাস্ট বেফটিস্ট ফাস্ট এর সাধরন সম্পাদক মিল্টন বেপারী, মাওলানা আবুল খায়ের, সাবেক ভাইস প্রিন্সিপাল দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদরাসা, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি (জিএস) সাইদ বিন হাবিব, জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক যতন মজুমদার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মো: মাসুদুল কবির।

সভায় বক্তারা বলেন, আমরা সকলে পরিবর্তন চাই, তবে নিয়মের পরিবর্তন, শৃঙ্খলার পরিবর্তন, উন্নয়নের পরিবর্তন চাই, সাম্প্রদায়িক পরিবর্তন চাই, ইসলাম একটি শান্তির ধর্ম, এ ধর্মের মাধ্যমে কোন হত্যা জুলুম,নির্যাতন সমর্থন করে না। সংখ্যা লঘুসহ  সকল ধর্মের বর্ণের মানুষদের সাথে নিয়ে মিলে মিশে সুন্দর একটি পরিবর্তনের বাংলাদেশ গড়ার অঙ্গিরাকে সামনে নিয়ে কাজ করতে চাই। এজন্য সকল ধর্মের লোকদের সহযোগিতা কামনা করি। 


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: