শিবগঞ্জে ১১৪ কেন্দ্রের মধ্যে ৪২ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ভোটকে নিরাপদ রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জ বিরাজ করছে টানটান উত্তেজনা ও নির্বাচনী

2026-02-07T13:26:18+00:00
2026-02-07T13:26:18+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিবগঞ্জে ১১৪ কেন্দ্রের মধ্যে ৪২ টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র, ভোটকে নিরাপদ রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম 
আগামী ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য  ক্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বগুড়ার শিবগঞ্জ বিরাজ করছে টানটান উত্তেজনা ও নির্বাচনী আমেজ। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নির্বিঘ্ন ভোটগ্রহন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার ব্যাবস্থা গ্রহন করেছে প্রশাসন।

 উপজেলায় স্থাপিত ১১৪টি  ভোট কেন্দ্রের মধ্যে ৪২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন প্রশাসন। এর মধ্যে ২২টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ( অধিক গুরুত্বপূর্ণ) এবং ২০টি কেন্দ্র করে ঝুঁকিপূর্ণ ( গুরুত্বপূর্ণ)   হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে এসব কেন্দ্রে অতিরিক্ত সতর্কতা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২টি উপজেলা ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত বগুড়া ২ শিবগঞ্জ  আসনে মোট ভোটার সংখ্যা ৩  লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর  মধ্যে পুরুষ ভোটার ১লাখ  ৭১ হাজার ৪৯৭ জন, নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৬৫৩ জন এবং হিজড়া ভোটার ৫ জন।

ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই উপজেলায় মোট ১১৪ টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে ভোট গ্রহণ হবে ৬২৫ টি ভোটকক্ষে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ  (গুরুত্বপূর্ণ)  ও অধিক ঝুঁকিপূর্ণ ( অধিক গুরুত্বপূর্ণ)  কেন্দ্রগুলোতে চার  স্তরের নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে এবং জরুরি প্রয়োজনে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর পৌঁছানো নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্রের আশপাশের সড়ক সংস্কার ও চলাচল উপযোগী করা হয়েছে।

  শিবগঞ্জে থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান  নির্বাচন চলাকালীন এখন প্রর্যন্ত  আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ঠু নির্বাচনের  লক্ষ্যে সব ভোট কেন্দ্রে চার  স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিশেষ করে যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেখানে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকবে এবং নির্বাচনের সময় পুলিশের সদস্যরা বডি ক্যামেরা ব্যবহার করে পর্যবেক্ষণ করবেন।

এ বিষয়ে শিবগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিয়াউর রহমান  জানিয়েছেন, আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু করতে উপজেলা প্রশাসন সব প্রস্তুতি নিয়েছে। উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে । তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। 

 সরকার শতভাগ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: