ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা

সিলেটের ওসমানীনগর উপজেলার তালেরতল এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত এবং এক পথচারী আহত হয়েছেন।বৃস্পতিবার (৫ ফেব্রুয়ারি

2026-02-06T15:23:01+00:00
2026-02-06T15:23:01+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম 
সিলেটের ওসমানীনগর উপজেলার তালেরতল এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত এবং এক পথচারী আহত হয়েছেন।

বৃস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, শেরপুরগামী একটি মোটরসাইকেল (রেজি. নং সিলেট ল-১২-৪৫৯২) চালিয়ে যাওয়ার সময় চালক মো. ফারহান হোসেন মাছুম (২৩) রাস্তা পারাপারের সময় পথচারী লিংকন দেব (২৫)-কে ধাক্কা দেয়। মোটরসাইকেলের গতি বেশি থাকায়  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে  পড়ে যায়। এতে মাথায় আঘাত লাগে। 

দুর্ঘটনায় গুরুতর আহত  মোটরসাইকেল চালক ফারহান ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন  আহত পথচারী লিংকন দেবকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন। 

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে পরিস্থিতি স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: