নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার নুরুল আমিন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

নবীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর টিম।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার

2026-02-06T15:04:36+00:00
2026-02-06T15:04:36+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার নুরুল আমিন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম 
নবীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর টিম।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী নুরুল আমিন (৪০) এর নিজ বাসা থেকে এসব উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পের একটি বিশেষ টিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৬ হাজার ৯শ টাকা উদ্ধার করেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নুরুল আমিন ওই এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে আলামতসহ তাকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও অভিযুক্ত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, মাদক নির্মূলে সেনাবাহিনীর এমন অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: