গণঅধিকার পরিষদের আরও শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলায় গণঅধিকার পরিষদের আরও শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এতে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও

2026-02-06T15:02:28+00:00
2026-02-06T15:02:28+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
গণঅধিকার পরিষদের আরও শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০২ পিএম 
হবিগঞ্জ সদর উপজেলায় গণঅধিকার পরিষদের আরও শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এতে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান প্রায় ৩০০ নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। ওই সময় তাঁর সঙ্গে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার গণঅধিকার পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী দলটিতে অন্তর্ভুক্ত হন।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার আরও শতাধিক নেতাকর্মী দ্বিতীয় দফায় জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুরে অবস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ–৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আহমদের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নবযোগদানকারীদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখলিছুর রহমান নবযোগদানকারী নেতাকর্মী ও অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমানকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে ধারাবাহিকভাবে বিপুলসংখ্যক নেতাকর্মীর জামায়াতে যোগদান হবিগঞ্জ জেলায় দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে। আগামীর রাজনৈতিক আন্দোলন ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

নবযোগদানকারী নেতাকর্মীরা জানান, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি, ন্যায়ভিত্তিক সমাজ এবং দেশ গঠনের লক্ষ্যে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। ভবিষ্যতে দলের সব কর্মসূচি ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অঙ্গীকারও করেন তাঁরা।

এ বিষয়ে অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, পর্যায়ক্রমে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আরও একাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করবেন বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলে দলবদল ও নতুন সমীকরণ তৈরি হওয়ায় হবিগঞ্জের স্থানীয় রাজনীতিতে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: