মদনে জমিয়তের যুগ্ম-সম্পাদক জামায়াতে ইসলামীতে যোগদান

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মদন উপজেলা শাখার যুগ্ন-সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মদন শাখার

2026-02-06T14:59:11+00:00
2026-02-06T14:59:11+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
মদনে জমিয়তের যুগ্ম-সম্পাদক জামায়াতে ইসলামীতে যোগদান
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম 
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মদন উপজেলা শাখার যুগ্ন-সম্পাদক, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মদন শাখার যুগ্ম-সম্পাদক ছাদেক আহ্ম্মদ, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় মদন উপজেলা জামায়াতের কার্যালয়ে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। তিনি উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামের বাসিন্দা। এর আগে গত ২৫ জানুয়ারী সংবাদ সম্মেলনের মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মদন উপজেলা শাখার যুগ্ন-সম্পাদক পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার মধ্য দিয়ে জমিয়তের সাথে সকল কার্জক্রম ছিন্ন করেন।

ছাদেক আহ্ম্মদ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃংখল এবং আদর্শিক দল। তাই আমি স্বেচ্ছায়, স্ব-জ্ঞানে জামায়াতে দলে যোগদান করেছি।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলাম, নায়েবে আমীর রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আবুল হাসানাত, পৌর জামায়াতের সভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাও. হাফিজুর রহমান শামীম, চানগাঁও ইউনিয়ন সভাপতি এমদাদ মিয়া, গোবিন্দশ্রী ইউনিয়ন সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: