সৎ ও আল্লাহভীরু নেতৃত্বেই দেশ মুক্ত হবে দুর্নীতি ও বৈষম্য থেকে — কালাইয়ে জামায়াত প্রার্থী সবুজ

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

দেশের মানুষ আজ সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে

2026-02-06T14:48:53+00:00
2026-02-06T14:51:09+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সৎ ও আল্লাহভীরু নেতৃত্বেই দেশ মুক্ত হবে দুর্নীতি ও বৈষম্য থেকে — কালাইয়ে জামায়াত প্রার্থী সবুজ
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ২:৫১ পিএম
দেশের মানুষ আজ সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রত্যাশা করে। দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী মূল্যবোধভিত্তিক ন্যায়ের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ।

তিনি বলেন, জনগণের জন্য সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব নিশ্চিত করা, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে মিল স্থাপন ও চালু করন, উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, নিরাপদ সমাজব্যবস্থা এবং এলাকার টেকসই উন্নয়ন—এসব লক্ষ্য নিয়েই তিনি রাজনীতি করছেন। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায্য উন্নয়ন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন প্রত্যাশা করে তিনি ‘হ্যাঁ’ ভোটের পাশাপাশি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

বৃহস্পতিবার বিকেলে (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান, কালাই উপজেলা শাখার আমির মাওলানা মো. মনছুর রহমান, আক্কেলপুর উপজেলা শাখার আমির ও জয়পুরহাট-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা মো. শফিউল হাসান দিপু এবং কালাই উপজেলা শাখার সেক্রেটারি ও নির্বাচন পরিচালক প্রভাষক আব্দুল আলীম।

দলীয় নেতাকর্মী ও বিপুলসংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতিতে স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জনসভায় নারী কর্মী ও সমর্থকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়ন শাখার আমির মো. আব্দুস সোবহান মণ্ডল এবং সঞ্চালনায় ছিলেন শাখা সেক্রেটারি মাজহারুল ইসলাম।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: