ন্যায়ভিত্তিক রাষ্ট্রসংস্কারের রূপরেখা তুলে ধরল বাংলাদেশ খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ

2026-02-06T14:26:57+00:00
2026-02-06T14:26:57+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
ন্যায়ভিত্তিক রাষ্ট্রসংস্কারের রূপরেখা তুলে ধরল বাংলাদেশ খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৬ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক ইসলামী রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটি বলছে, এই ইশতেহার দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট থেকে উত্তরণের একটি সমন্বিত পথনকশা।

শুক্রবার (বেলা ১১টা) রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আমির মাওলানা মামুনুল হক আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত ইশতেহারটি পাঁচটি অধ্যায়ে বিভক্ত এবং এতে মোট ২২টি দফা অন্তর্ভুক্ত করা হয়েছে। ইশতেহারের ভূমিকায় দলটির রাজনৈতিক দর্শন, নৈতিক অবস্থান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে।

ইশতেহারের প্রথম অধ্যায়ে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে নির্বাচন ব্যবস্থা, ভোটাধিকার, মানবাধিকার, বিচার বিভাগ ও প্রশাসনিক কাঠামোর দুরবস্থার চিত্র তুলে ধরা হয়। এ সময় সংঘটিত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক মানদণ্ডে নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহির দাবি জানানো হয়।

দ্বিতীয় অধ্যায়ে খেলাফত মজলিসের ছয়টি অগ্রাধিকারমূলক কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে—মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন, জাতীয় নিরাপত্তা জোরদার, স্বাধীন ও মর্যাদাপূর্ণ পররাষ্ট্রনীতি, নৈতিক ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান নিশ্চিতে তরুণবান্ধব কর্মসূচি। দলটি জানায়, উন্নয়নের কেন্দ্রে থাকবে মানুষ ও মানবিক নিরাপত্তা।

তৃতীয় অধ্যায়ে ধর্মীয় স্বাধীনতা, ইসলামী অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি, কওমি মাদরাসা, কৃষক-শ্রমজীবী মানুষের অধিকার, নারী ও শিশু সুরক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

চতুর্থ অধ্যায়ে চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ-দুর্নীতি, টেন্ডারবাজি, গুম-খুন, নারী নির্যাতন, ঋণখেলাপি ও অর্থ পাচারের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। এসব অপরাধ দমনে বিশেষ আইন, স্বাধীন তদন্ত কমিশন এবং দৃষ্টান্তমূলক শাস্তির অঙ্গীকার করা হয়।

পঞ্চম অধ্যায়ে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করে বলা হয়, রাজনীতি হবে আমানতদারি, ক্ষমতা হবে জবাবদিহিমূলক এবং রাষ্ট্র পরিচালিত হবে ন্যায়বিচার, মানবিকতা ও আল্লাহভীতির ভিত্তিতে।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন দলের সিনিয়র নায়েবে আমির ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ইউসুফ আশরাফ। এ সময় সংগঠনের নায়েবে আমির, মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: