খাগড়াছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ১

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা

খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাসের চাপায় কুবেন জয়ী ত্রিপুরা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী।বুধবার

2026-02-05T15:16:24+00:00
2026-02-05T15:16:24+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
খাগড়াছড়িতে বাসের চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ১
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৬ পিএম 
খাগড়াছড়ির গুইমারায় যাত্রীবাহী বাসের চাপায় কুবেন জয়ী ত্রিপুরা নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরেক মোটরসাইকেল আরোহী।

বুধবার  রাত নয়টার দিকে গুইমারা ইউনিয়নের বাইল্যাছড়ি স্কুল পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কুবেন জয় ত্রিপুরা গুইমারা উপজেলার পক্ষীমুড়া গ্রামের কৃপাচার্য ত্রিপুরার ছেলে। আহত প্রফুল্ল ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ধনীমোহন কার্বারী পাড়ার রঞ্জন মোহন ত্রিপুরার ছেলে বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো -ব ১৪-৫৯৮৩) খাগড়াছড়ি আসার পথে বাইল্যাছড়ি স্কুল পাড়া নামক এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীসহ সড়কে ছিটকে পড়ে যায়। পরে, স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কুবেন জয়ী ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন এবং আহত মোটরসাইকেল আরোহী প্রফুল্ল ত্রিপুরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনার পর পরই বাস চালক পলাতক রয়েছে। গুইমারা থানার ওসি আমিনুল ইসলাম  ঘটনা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে। আহত ব্যক্তীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান তি‌নি।



Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: