চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান তার নিজস্ব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

2026-02-04T17:22:20+00:00
2026-02-04T17:22:20+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান তার  নিজস্ব নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।  বুধবার  (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে  উল্লেখ করেন, বিজয়ী হলে তার নির্বাচনী এলাকার প্রধান ১১টি সহ মোট ৫৫টি চিহ্নিত বিষয় নিয়ে কাজ করতে চান। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বসবাসযোগ্য হিসেবে গড়তে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এছাড়াও এলাকায়  সুষ্ঠু  পানি ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং সাংস্কৃতিক বিকাশের কথাও ইশতেহারে উল্লেখ করেন তিনি। মহানন্দা নদীতে টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণসহ রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ঘোষণাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ‎জামায়াত নেতা মিজানুর রহমানের ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইয়াহিয়া খালেদ, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সমাজসেবা সম্পাদক আব্দুল মোহামেন, জেলা শিবিরের পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগ, ঢাকা পল্টন থানা জামায়াতের আমির মারফুল ইসলাম, নাচোল উপজেলা আমির ইয়াকুব আলী, রহনপুর পৌর আমির মনিরুল ইসলাম ডাবলুসহ  জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: