ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–২ আসনের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও সড়কে ঘুরে ঘুরে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন মহিলা জামায়াতের নেত্রী ও কর্মীরা। এ সময় তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এস রাশেদুল আলম সবুজের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ চালান।
গণসংযোগকালে তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী নেতৃত্বের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে নারী ভোটারদের ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
কর্মসূচির অংশ হিসেবে তারা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও সড়কে সংক্ষিপ্ত র্যালিও বের করেন। এ সময় মহিলা জামায়াতের স্থানীয় নেত্রী, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।