শৈলকূপায় ভেজাল গুড়, জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ খাদ্য উপদেষ্টার

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকূপায় ভেজাল খেজুর গুড় ও পাটালি তৈরির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের

2026-02-03T15:17:34+00:00
2026-02-03T15:17:34+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
শৈলকূপায় ভেজাল গুড়, জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ খাদ্য উপদেষ্টার
শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৭ পিএম 
ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকূপায় ভেজাল খেজুর গুড় ও পাটালি তৈরির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। গত ৩০ জানুয়ারি ‘দৈনিক ভোরের ডাক পত্রিকায় পত্রিকায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর বিষয়টি তাঁর নজরে আসে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কর্মকাণ্ড রোধে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে দ্রুত মামলা করার নির্দেশ দিয়েছেন। উপদেষ্টার নির্দেশনা পাওয়ার পর ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তোড়জোড় শুরু করেছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের উপ-পরিচালক সাধন সরকার ভোরের ডাক কে জানান, চেয়ারম্যানের নির্দেশে মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শৈলকূপার পিড়াগাতি এলাকায় বিপুল পরিমাণে ভেজাল গুড় ও পাটালি জব্দ করা হয়েছে, সেই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি শৈলকূপার পিড়াগাতি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল খেজুর গুড় ও পাটালি জব্দ করা হয়। অভিযানে দেখা যায়, হাইড্রোজ, সিমেন্ট, চিনির শিরা, ক্ষতিকর রং ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে এসব গুড় তৈরি করা হচ্ছিল, যা পরে বাজারে আসল খেজুর গুড় বা পাটালি হিসেবে বিক্রি করা হতো।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, শীত মৌসুমে খেজুর গুড়ের চাহিদা বেশি থাকায় অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছে। তবে জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান এবং আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: