সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই-চট্টগ্রাম জেলা প্রশাসক

সাতকানিয়া (চট্টগ্রাম প্রতিনিধি

রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আর দায়িত্বে থাকা সবাইকে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে,জুলাই আন্দোলনে নিহত ও

2026-02-02T17:11:20+00:00
2026-02-02T17:11:20+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই-চট্টগ্রাম জেলা প্রশাসক
সাতকানিয়া (চট্টগ্রাম প্রতিনিধি
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১১ পিএম 
রাষ্ট্র ও সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, আর দায়িত্বে থাকা সবাইকে ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে,জুলাই আন্দোলনে নিহত ও আহত ভাইদের সাথে বিবেক বিক্রি করা যাবে না। কোন প্রকার স্বজনপ্রীতি চলবে না। আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ গড়তে চাই, আমাদের আর পিছনের তাকানোর সুযোগ নাই।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে  মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব কথা বলেন।

তিনি বলেন, ভোটকেন্দ্র মনিটরিং এর জন্য ক্যামেরা বসিয়েছি। ভোটের গ্রহণের দায়িত্বরত ব্যক্তিদের উদ্দেশ্য বলেন, আপনারা নিজেদের বিবেক কোনভাবেই বিক্রি করবেন না, আমাদের যেন আপনাদের প্রতি কঠোর হতে না হয় । এই দেশ এই পবিত্র ভূমিতে অনেক রক্ত ঝরেছে,আমরা আর রক্ত চাই না। গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নির্বাচনে দায়িত্বরতদের কোন রকম গাফিলতির দায় নির্বাচন কমিশন নিবে না। আমরা শতভাগ সুষ্ঠু এবং সৎভাবে দায়িত্ব পালন আশাকরি। দেশের ভাবমূর্তি রক্ষায় দেশের মেরুদণ্ড সোজা করতে চাই। যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিগত সময়ের পঁচা নির্বাচনে আপনারা দায়িত্ব পালন করেছে এবং আমাদের পূর্বসূরীরা নির্বাচনকে প্রতিষ্ঠানিকভাবে শেষ করে দিয়েছেন, এবার আমরা তা থেকে মুক্ত হতে চাই। এবারের নির্বাচনে কোনো চাপ না থাকলেও কিন্তু দায় আছে। এজন্য বৈধ আদেশ ও নির্দেশনা পালনে অবশ্যই সতর্ক দৃষ্টি থাকতে রাখতে হবে।  কাউকে ভয় পাবেন না। যদি পেশি শক্তির চাপ আসে  পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর ব্যবস্থা নিবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামানের সঞ্চালনায়, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র উপ অধিনায়ক মেজর আখলাফ, চট্টগ্রাম  আনসার ও ভিডিপি’র বিভিএম, পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোস্তাক আহমদ, চট্টগ্রাম জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক  গোলাম মঈন উদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা  মোহাম্মদ বশির আহমেদ, সাতকানিয়া উপজেলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, ভোট গ্রহনকারী কর্মকর্তা, সাংবাদিক ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: